রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত শিশুর পরিচয় পাওয়া যায় নি। থ্রি-কোয়াটার জিন্স প্যান্ট পরিহিত শিশুটির বয়স আনুমানিক ১৩ বছর।

মাজার সীমানার ভেতর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণচন্দ্র দাস জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে বলে পুলিশের ধারণা।

ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ