বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে বেনাপোল চেকপোস্টের আইসিপি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় তাদের।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি) ধারায় মামলা দায়ের করা হবে।
স্থানীয়রা জানান, প্রতিদিন বেনাপোল সীমান্ত পথে দুই থেকে তিনশ’ নারী, পুরুষ অবৈধ পারাপার ও পাচারের শিকার হচ্ছে।
এমকে





