নাশকতার অভিযোগ যাশোরের শার্শা উপজেলার জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ মোট ১৯ নেতা কর্মী গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কিছু বিএনপির নেতাকর্মী আছে বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বৈঠকে বসেছে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এই সূত্র ধরে সেখানে অভিযান চালিয়ে ১৯ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারের পাশাপাশি ১০টি হাতবোমা ও কিছু ইসলামিক বই উদ্ধারের দাবি জানায় পুলিশ।
নাসির/জেড





