লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক স্থান থেকে ৭৫ পিস ইয়াবাসহ নূর নবী শুকুর (২২) ও গোলাপ (২০) নামে একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রাখালিয়া ও শহরের মধুপুর এলাকা থেকে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুকুর বামনী ইউনিয়নের সাইছা গ্রামের আব্দুল করিমের ছেলে ও গোলাপ পৌর শহরের মধুপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, শুকুর চিহ্নত ইয়াবা বিক্রেতা মুসলিমের সহযোগী। ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেফতারের সময় শুকুরের কাছে ৫৫ পিস ও গোলাপের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও দু’টি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

জেআই