মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এসময় বাসে অর্ধশত যাত্রী ছিলো বলে ধারনা করা হচ্ছে। খাদে পড়ার পর ১৭ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করার পর চিকিৎসাধীন অবস্থায় এ দু'জন মারা যায়।
উপজেলার ষোলঘড় বটতলা এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে তা প্রায় ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়।
আহত যাত্রীরা জানান, আরাম পরিবহনের বাসটি দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্ট্যান্ড থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে দোহারের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা প্রায় ১৫ যাত্রীকে উদ্ধার করেন। আস্তে আস্তে বাসে থাকা আরও ২৫ থেকে ৩০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদাল বিকেল সাড়ে ৪টায় জানান, ষোলঘড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। বাকি ১৭ জনের চিকিৎসা চলছে। তাবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসযাত্রীদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এর আগে স্থানীয়রা ১৫ যাত্রীকেউদ্ধার করেন।
এআই





