গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কারা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কারাগারের বাইরে ও ভিতরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের প্রবেশপথ ও প্রধান ফটকে লাগানো হয়েছে বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন। কারাগারকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন করেছেন কর্মীরা।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানস্থলেও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
জেএ





