আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় বাগেরহাটের মোড়েলগঞ্জ ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ট সহকারী সচিব ফরহাদ হোসেন।
অভিযুক্ত ওসিরা হলেন- মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ফরহাদ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ থাকায় পুলিশ সদর দফতর এবং পুলিশ সুপারের কাছে নির্দেশনাটি বুধবার রাতেই পাঠানো হয়েছে।
আগামী ২২ মার্চ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে।
এমবি





