ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে অভ্যন্তরীন ফ্লাইটে উঠতে গেলে চিকিৎসক দম্পতিকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।

জানা গেছে, ওই ডাক্তার দম্পতির হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, ওই চিকিৎসক দম্পতি অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। অস্ত্রসহ প্লেনে উঠতে হলে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে তারা বলেছেন, খেয়াল ছিল না।

তবে প্রাথমিকভাবে ওই চিকিৎসক দম্পতির বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা ফরমান আলী।