এমপিওভূক্ত শিক্ষক কর্মচারিদের পে-স্কেল প্রদান ও শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অ্ধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারি ঐক্যজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারি ঐক্যজোট আয়োজিত এ মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

একই সময় বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) চাকরি জাতীয় কারণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ)

মানববন্ধনে বক্তারা জানান, আগামী ৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করে স্মারকলিপি প্রদান করা হবে। পরবর্তীতে ১৫ মে’র মধ্যে যদি আশ্বাস না পাওয়া যায়, তাহলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনের সভাপতি কামাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাসচিব আফাজ উদ্দীন লিটনসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

কেএইচ