লক্ষ্মীপুর থেকে জামায়াত নেতা ওমর ফারুককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ জানান, শহর জামায়াতের সেক্রেটারি শামছুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত দক্ষিণ তেমুহনী এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে ফেরার পথে কোনো কারণ ছাড়াই পুলিশ শহর জামায়াতের দফতর সম্পাদক ওমর ফারুককে আটক করে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন আটকের বিষটি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





