বরগুনায় ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বুর্জিরহাটের রিক্সা চালক আলম ও দক্ষিন লাকুরতলা গ্রামের রিক্সা চালক খোকন।
বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরে কিশোরীকে উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ।
বরগুনা থানার অফিসার ইন চার্জ (ওসি) শামসুল হক পিপিএম জানান, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার পূর্ব বুড়িরচর গ্রামের ১৪ বছরের কিশোরী মোবাইলের সিম কেনার জন্য বরগুনা পৌর মার্কেটে যায়। এ সময় রিক্সা চালক আলম তার সঙ্গে ভাব জমিয়ে কলেজ রোডের আবু হানিফের বাসায় নিয়ে যায় এবং ৪ রিক্সাচালক মিলে তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে কিশোরী নিজেই বাদী হয়ে তাদের আসামি করে বরগুনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার অপর ২ আসামি সোনাখালীর সেন্টু ও ছোট বিঘাইর সোহাগ।
আটককৃতরা কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





