নারায়ণগঞ্জের ২ নং বাবু রাইলে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা করেছে র্দূবৃত্তরা ।

শনিবার রাত ৯ টায় এলাকাবাসী নারায়ণগঞ্জ সদর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন।

এ মর্মান্তিক ঘটনাটি ঠিক কখন ঘটেছে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে এলাকাবাসী ও পুলিশ সূএে জানা যায় জবাই করা ৫ জন একই পরিবারের, নিহতদের মধ্যে ২ জন পুরুষ ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মালেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫ জনের জবাই করা মৃতদেহ ময়না তদন্তের শেষে জানা যাবে ঠিক কখন এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে ।

ঘটনাস্থলে বর্তমানে পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরির্দশন করছেন।

র‌্যাব -১১ সি ই ও লে. র্কনেল আনোয়ার হোসেন লতিফ এর মধ্যে ঘটনাস্থল পরির্দশন করছেন । জবাই করা ৫জনের নাম জানা গেছে এরা হল তাসলমিা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলমিার ছোটভাই মোরশদেুল (২২) ও তার জা লাময়িা (২৫)।

মোর্শেদের মা জানান গতকাল রাত ১২ টায় সর্বশেষ তার ছেলের সাথে শেষ কথা হয় । বর্তমানে এলাকায় থমথমে আতংক বিরাজ করছে ।

এমবি