পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া গ্রামে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল দশটার দিকে মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আশিক মাহমুদ অনি বাবু (১৪)। সে দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামানিকের ছেলে। সে এ বছর দুবলিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত স্কুলছাত্রের মামাতো ভাই পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান জানান, গত সোমবার সন্ধ্যায় অনি তার বাবার টিনের দোকানে দেখতে গেলে তার বাবা রবিউল প্রামানিক তাকে বাড়ি যেতে বলে।
সে দোকান থেকে বেড়িয়ে আর বাড়িতে যায়নি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭শে নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা রবিউল প্রামানিক।
এমআর





