কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত জেলের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২৭)। তিনি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার মসজিদ সংলগ্ন মৃত নুর মোহাম্মদের ছেলে। সোমবার ভোরে নাফনদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে তার মৃত্যু হয়। পরে বিকেলে তার মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়দের বরাত দিয়ে সাবরাং ইউনিয়ন চেয়ারম্যান নুর হোছাইন জানান, ছোট পরিসরের টানা জালে জেলেরা মাছ শিকারে যান। প্রতিদিনের মতো সোমবার ভোরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ শিকার করতে যান আবদুল্লাহ।
কিন্তু হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিকেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ওএফ





