রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত লালন হালদার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক,ওয়ান শুটারগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার সুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এতে লালন আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদেন্তর জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লালন পাবনা জেলার সুযানগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এমআর