চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন; বাঘাডাঙ্গা নতুনপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০), পীরপুর কুল্লা গ্রামের মৃত দিন বক্স হালসানার ছেলে আলহার হালসানা (৪২) ও দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ফজলু শাহর ছেলে ইন্তাজ (৩৮)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দামুড়হুদা থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
কেএইচ





