জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম করম আলী সরদার (৭০)। তিনি ওই উপজেলার মিয়ারচর মুলাদী গ্রামের দরবেশ সরদারের ছেলে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের গৌরনদীতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আক্কাস সিকদার নামের এক যুবককে আটক করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, পার্শ্ববর্তী মিয়ারচর মুলাদী গ্রামের দরবেশ সরদারের ছেলে করম আলী সরদারের সঙ্গে প্রতিবেশী আক্কাস সিকদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে সীমান্তবর্তী গৌরনদী এলাকায় ফেলে রেখে যায়।
রোববার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
জেএ





