কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মামুন নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর সদস্যরা।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মামুন ডাঙ্গেরপাড়া গ্রামের মোহ আলীর ছেলে। এ ঘটনায় আলিম নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতের পর বিএসএফ সদস্যদেরা তাকে ধরে নিয়ে যায়। আলিম একই গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
জানা গেছে, রাতে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের কয়েকজন যুবক সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় সীমানায় প্রবেশ করে।
এসময় মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মামুন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত আলিমকে গুলিবিদ্ধ অবস্থায় ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আজাদ বলেন, এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
এমই





