চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপুরা গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোহাম্মদ মোবারক (১০) এবং তার বোন জান্নাতুল বাকী। তাদের বাবার নাম নূরুল আমিন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আজ সকাল ১০টার দিকে নাপুরা গ্রামের ছালিয়া পাড়া এলাকায় নিজেদের বাড়ির উঠানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ২ শিশু মারা যায়।

ওসি জানান, ২ শিশুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এমকে