সড়ক-মহাসড়কে চাঁদা আদায় নিয়ে সংর্ঘষ ও ভাংচুরে প্রতিবাদে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়েনের ডাকে ঠাকুরগাঁওয়ে অনিদির্ষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয় এই জেলার অভ্যন্তরিন সব রুটে। ফলে যাত্রী সাধারণের দূর্ভোগ দেখা দেয়।
জানা গেছে কয়েক দফায় মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের সাথে স্থাণীয় প্রশাসনের বৈঠক হলেও ফলপ্রসু আলোচনা না হওয়ায় অবশেষে গত কাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়।
এতে জেলার অভ্যন্তরিন ৪টি উপজেলার সব রুটে সব ধরণের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ইতোমধ্যে শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চলছে।
মোটর পরিবহণ মালিক সমিতির সাবেক সড়ক যোগাযোগ সম্পাদক আব্দুল মজিদ বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক-শ্রমিক ইউনিয়নের সাথে ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যে সকল গাড়ি থেকে চাঁদা আদায় করতো সে সব টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিক ভাগাভাগি করে নিত। সম্প্রতি ট্রাক শ্রমিককে চাঁদার টাকা কম দেওয়ায় বিভক্ত হয়ে আলাদা ভাবে চাঁদা তোলে ট্রাক শ্রমিকরা।
এনিয়ে দুই সংগঠনের বিরোধ প্রকাশ্যে রুপ নেয়। বুধবার সন্ধ্যায় মোটর মালিক সমিতি বাস টার্র্মিনালে থাকা চাদা তোলার ঘরটি ভাংচুর ও অগ্নি সংযোগ কওে ক্ষুব্ধ ট্রাক ট্যাঙ্কলরি শ্রমিকরা। এরই প্রতিবাদে ও ট্রাক ও ট্যাংক লরি অবৈধ চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিক ও মালিক সমিতি। এদিকে ওই রাতেই ট্রাক ও ট্যাঙ্কলরি অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ট্রাক ও ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.ভুট্টু অভিযোগ করে বলেন,বাস মোটর মালিক সমিতি ও বাস মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন ঠাকুরগাঁও-দিনাজপুর মহা-সড়কের ঠাকুরগাঁও কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘ দীন ধরে অবৈধ ভাবে ট্রাক ট্যাংক লরি আটকিয়ে চাঁদা তুলছিল। আমরা এর প্রতিবাদ জানাই। এ ঘটনার জের ধরে মোটর মালিক সমিতির পান্ডারা আমাদের অফিসে আগুন ধরিয়ে দেয়। এবং মালামাল ক্ষতিগ্রস্ত করে।
অন্যদিকে বাস ও মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ট্রাক ও ট্যাংক লরির শ্রমিক ইউনিয়নের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন তারাই অবৈধ ভাবে মহা-সড়কে চাঁদা তুলছে। এ ছাড়া ট্যাংক লরির শ্রমিকরা বাস টার্মিনাল ভাংচুর করে।এর প্রতিবাদে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে তিনি বলেন,সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য এই চাঁদা তোলা হচ্ছে।
সুত্র জানায়, দুই সংগঠনের চাঁদার টাকা ভাগা ভাগি নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘাত দেখা দিয়েছে।
পারভেজ/জারিফ





