অপহরণ নয়, প্রেমের টানে ঘর ছাড়লেন মুন্সীগঞ্জ শ্রীনগর সরকারী কলেজ পড়ুয়া আকাশ শেখ (২৩) ও মেয়ে স্বাধীন আক্তার (২১)।

জানা যায় দীর্ঘদিন ধরে ষোলঘর ইউনিয়নের প্রানসেন দিঘীর পাড়ের বাবু শেখের ছেলে আকাশ শেখের সাথে একই ইউনিয়নের মিয়া পাড়াস্থ স্বপন মিয়ার মেয়ে স্বাধীন আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ১০ সেপ্টেম্বর রবি বার তারা উভয়ে প্রেমের টানে ঘর ছাড়লে। মেয়ের বাবা শ্রীনগর থানায় একটি অপহরণের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে শ্রীনগর থানার এস,আই রহমত আলী ১২ সেপ্টেম্বর মঙ্গল বার আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে আকাশ শেখের বাড়িতে যায়।

আকাশের বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে না পেয়ে তাদের বসত ঘরে তালা ঝুলিয়ে দিয়ে চাবি নিয়ে থানায় চলে যান।

সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসত ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার ফলে অসহায় আকাশের বাবা-মা বসত ঘরে থাকতে না পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

এছাড়াও এস,আই রহমত আলী পাশ্ববর্তী আকাশের মামার বাড়িতে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালি-গালাজসহ রাতের ঘুম হারাম করে দিবে বলে হুমকি যায়।

থানা পুলিশের এস,আই রহমত আলীর হুমকি ধমকীর ফলে আকাশ ও তার নিকট আত্বীয়-স্বজনেরাও চরম পুলিশি আতংকে দিন কাটাচ্ছেন।


রাকিব/ জেড