ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও সহিংসতায় অন্তত ৩ জন নিহত এবং কয়েকশ' মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা দেশের ৬৯৮টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। এখন গণনা চলছে।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, শনিবার (৪ জুন) রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ দেশের অন্যান্য জেলার ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে আওয়ামী লীগে ২৫ প্রার্থী ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া দু’টি ইউপিতে সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ দু’টো হলো মিরসরাই উপজেলার কোরেরহাট এবং মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউপি।
এ ধাপে চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার, সাধারণ সদস্য পদে ১০ হাজারের মতো এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ১ কোটির বেশি ভোটার ৬ হাজার ২৮৭ ভোটকেন্দ্রে ভোটদানের সুযোগ পেয়েছেন।
ভোটগ্রহণ উপলক্ষে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ প্রায় ২ লাখ ফোর্স।
এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন।
ওএফ





