গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আশাদুজ্জামান জানান, নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সুন্দরগঞ্জ, সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরের মধ্যে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমএ