মেহেরপুরের বিভিন্ন স্থানে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে মেহেরপুর সদর থানা থেকে পাঁচজন, গাংনী থানা থেকে সাতজন ও মুজিবনগর থানা থেকে পাঁচজনকে আটক করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান অবরোধ অব্যাহত থাকায় জেলায় নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এআর