লালমনিরহাট হাতীবান্ধায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় মেহেদি হাসান (৮) নামে এক স্কুলছাত্রের নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া বটতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় শাহজাহান আলীর ছেলে। সে সাতনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মেহেদী পারুলিয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলো। পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক পার হওয়ার সময় পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ