রাজধানীর গাবতলীতে ঈগল পরিবহনের একটি বাস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর কোন পরিচয় পাওয়া যায় নি।

রোববার রাত সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, বাসটি চট্টগ্রাম থেকে রাতে ঢাকায় আসে। বাসের লাগেজ বক্সের ভেতরের ট্র্যাঙ্কটি কোন যাত্রী না নিলে বাসের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্র্যাঙ্কটি খুলে মরদেহটি উদ্ধার করে। তবে ট্র্যাঙ্কটির মালিক কে তার সন্ধ্যান কোন যাত্রী বা বাসের লোকজন দিতে পারেনি। নিহতের পরনে ছিল সালোয়ার কামিজ।

মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ