সাভার থেকে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতায় জড়িত অভিযোগে সোমবার ভোরে সাভার পৌরসভার শাহীবাগ ও ডগরমোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে রাজধানীসহ সাভারের বিভিন্ন এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এমএনজে





