রাজধানীর খিলক্ষেত বাসস্টেন্ড এলাকায় বাস ধাক্কায় মো. রিপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রিপনের বাবার নাম খালেক ব্যাপারী। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল এলাকায়। সে ঢাকার নাখালপাড়া এলাকায় তার চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেছিলো।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই পলাশ জানান, খিলক্ষেত বাসস্টেন্ড এলাকায় আমরা বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এক দ্রুতগতির বাস রিপনকে ধাক্কা দেয়। এতে রিপন রাস্তায় ছিটকে পড়ে। তখনই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
খিলক্ষেতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর খিলক্ষেত বাসস্টেন্ড এলাকায় বাস ধাক্কায় মো. রিপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রিপনের বাবার নাম খালেক ব্যাপারী। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল এলাকায়। সে ঢাকার





