রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম মাহিনুর (২৫) ও তার মেয়ে শাহনাজ (০৫)। রোববার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মাহিনুরের স্বামী লাবু মিয়া জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশা যোগে যাচ্ছিলেন। আকস্মিকভাবে সড়কে আইল্যান্ডের সঙ্গে রিকশাটি উল্টে গেলে তার স্ত্রী ও মেয়ে ছিটকে পড়ে। এ সময় একটি কাভার্ড ভ্যান দু’জনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়।
দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
এসএম
জাতীয়
রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে





