জামালপুর শহরের পাশদিয়ে বয়ে গেছে ব্রমপুত্র নদ। আর এ নদের পাশেই গড়ে উঠেছে ফৌজদারী মোড় কাঁচাবাজার। প্রতিদিন ভোর ছয়টা থেকে এখানে এলাকার কর্তাব্যক্তি থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বাজার করতে আসে। এ বাজারের প্রধান আকর্ষণ নদীর তাজা মাছ ও পাশের ক্ষেতের সবজি।

শনিবার সকালে এ বাজার ঘুরে এসব চিত্র দেখা যায়।

জানা যায়, এ বাজারে মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। শহরের বড় কর্তা ব্যক্তি ও রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সকলেই নদীর তাজা মাছ ও খেতের টাটকা শাক-সবজি কিনতে এ বাজারে ভিড় করে। এছাড়া বাজারে দেশি গরুর মাংস কিনতে পাওয়া যায়।

বাজারে সকাল ৬টা থেকে মানুষের উপচে পরা ভিড় থাকে। সকলেই এখানে বাজার করতে খুব স্বাচ্ছন্দবোধ করে।

এ বাজারের মাছের দোকানদার আশরাফ জানান, এখানে শহরের অধিকাংশ মানুষই বাজার করতে আসে। নদী থেকে ধরে আনা মাছ, তাজা শাক-সবজিসহ সবকিছু নির্ভেজাল। এজন্য সকাল থেকেই বেলা ১০টা পর্যন্ত ভিড় থাকে।

এছাড়া নদীর পাড়ে এলাকার মানুষ শরীরচর্চা করতে আসে। ফলে সকাল থেকেই কর্মব্যস্ত থাকে ফৌজদারী মোড় বাজার এলাকা।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই