ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর মাদরাসার নামক নিকট বাস চাঁপায় তোয়াজ উদ্দিন (৬৫) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
বুধবার বিকাল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোয়াজ উদ্দিন শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ত্রীপুরাকান্দি গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, বিকেলে মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন বাইসাইকেল যোগে ভাটই বাজার থেকে বাড়ী ফিরছিল।
পথিমধ্যে আসাননগর নামক স্থানে পৌছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যায় মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন। পরে তার মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত তোয়াজ উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা বলে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা নিশ্চিত করেছেন। তার কোন সন্তানাদি নাই।
এসএইচ





