নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে।

ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, তিনি ২ একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন । মাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে। এতে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেছেন বলে তিনি জানান। প্রায় ৫ বছর যাবত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।

রিন্টু/জারিফ