রাজধানীর উত্তরায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সুজন (১৯)। চুরি করার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে জানা যায়।
নিহত সুজনের বাড়ি লালমনিরহাট জেলায়। সে স্লুইচ গেইট বস্তি এলাকায় থাকতো।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উত্তরা (পশ্চিম) থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরের ৫/এ রোডের ১৬ নম্বর বাড়িতে চুরি করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলে। এ সময় পাশের বাসার এক যুবক এসে তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
তিনি আরো জানান, ঘটনার পর ওই যুবক পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর উত্তরায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সুজন (১৯)। চুরি করার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে জানা যায়।নিহত সুজনের বাড়ি লালমনিরহাট জেলায়। সে স্লুইচ গেইট





