রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলনরত নার্সদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
দীর্ঘদিন ধরেই ব্যাচভিত্তিক ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছিলো নার্সদের কয়েকটি সংগঠন। কয়েকদিন আগে আন্দোলনের মুখে স্বাস্থ্যমন্ত্রী দাবি আদায়ের আশ্বাস দিলেও তা পালন না করায় পুনরায় রাস্তায় নামে নার্সরা।
এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে তাদের দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। অবস্থানরত নার্সদের সরাতে আজ সন্ধ্যার পর তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশের সদস্যরা। এসময় আহত হয় অন্তত ২০ জন।
এমই





