জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় আবু সুফিয়ান সোহেল (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের মাস্টার।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে হিলি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান জেলার পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি পাড়ার মানিক হোসেনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিকেলে নওদা এলাকায় গরু বোঝাই একটি ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন আবু সুফিয়ান। এ অবস্থায় স্থানীয়রা আবু সুফিয়ানকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওএফ





