জামালপুরের কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে আনোয়ারা বেগম (৬৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে ইউনিয়নের টিউবওয়েলপাড় কাঁচাসড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এসময় মর্জিনা বেগম (২৯), আসাদ আলী (৩৮) ও বিলকিস বেগম (৩০) অগ্নিদগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, কাঁচাসড়া নিজ বাড়িতে কেরোসিন দিয়ে চুলায় আগুন ধরানোর সময় মর্জিনা বেগমের শরীরে ও রান্না ঘরে আগুন লাগে। এসময় তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন আনোয়ারা বেগম, আসাদ আলী ও বিলকিস বেগম। পরে গুরুতর আহতাবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয় হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক মর্জিনা বেগম ও আনোয়ারা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনোয়ারা বেগম মারা যান।

কেএইচ