মাছ চাষ অধিক হারে বাড়লে মৎস উৎপাদনের খাতে বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী সায়েদুল হক।
শনিবার বিকালে মৎস ভবনে কনফারেন্স হলে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমান মাছের চাহিদা ৪২ থেকে ৪৩ লাখ মেট্রিক টন কিন্তু সেই অনুযায়ী আমাদের উৎপাদন খুবই কম। মৎস খাদ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কুড়া রপ্তানী বন্ধ হলে মাছের উৎপাদন খরচ কমে আসবে।
তিনি আরও বলেন গবেষকরাই পারবেন সভ্যতার বিকাশ ঘটাতে। তাদের গবেষণা অব্যাহত থাকলে মাছ চাষের উন্নয়ন সম্ভব। যদি মৎস ও পশু সম্পদ রক্ষা করা না যায় তাহলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না।
অধ্যাপক ড. সুলতান হাফিজুর রহমান বলেন, সরকারের সাঙ্গে এক হয়ে কাজ করা সবচেয়ে ভাল। তবে সমন্বয় করা কঠিন। মৎস খাতে যে উপকরণ দরকার তা ঠিক মত পাচ্ছে না বাংলাদেশের মৎসজীবিরা। তাদের সঠিক ভাবে সহযোগীতা করলে এই খাত থেকে অধিক বৈদেশিক মূদ্রা অর্জন সম্ভব।
ড. আব্দুস সাত্তার মণ্ডল বলেন, বাংলাদেশে মাছের উৎপাদন খরচ বেশি। অন্যদেশে এ মাছের উৎপাদন খরচ খুব কম। প্রযুক্তির অভাবে বাংলাদেশে মাছ উৎপাদনে অধীক পরিমান খাদ্য ব্যবহার করতে হয়।
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ব্রাক বিশ্ববিদ্যালয়ের ড. সুলতান হাফিজুর রহমান, ডিরেক্টর (বিএসএফএফ)’র ড.মাহামুদুল করিম, (বিএফআরএফ)’র সভাপতি ড. মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জাফর উল্লাহ্ খান প্রমূখ।
[b]ঢাকা, এইচএম, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
জাতীয়
বাংলাদেশে মৎস খাতে বিপ্লব ঘটবে: সায়েদুল হক
মাছ চাষ অধিক হারে বাড়লে মৎস উৎপাদনের খাতে বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস ও পশু সম্পদ মন্ত্রী সায়েদুল হক। শনিবার বিকালে মৎস ভবনে কনফারেন্স হলে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।





