নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ রিপন ও শিপন নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আলিম শিকদার জানান, দেওভোগ এলাকার আবদুল করিমের ছেলে রিপন ও একই এলাকার আফসার উদ্দিনের ছেলে শিপন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।

এমকে