নাশকতার অভিযোগ ও মামলায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবিরের চার কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইন চার্জ (ওসি) শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের চার কর্মী রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
কেএইচ





