নিহতের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নাম-পরিচয় এবং স্বজনদের খোঁজ মেলেনি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পাওয়া অজ্ঞাত এক ব্যক্তির।
অজ্ঞাত ওই ব্যক্তির লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২ জুন রাত ৯টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচের এলাকা থেকে অজ্ঞাত একজনকে উদ্ধার করা হয়। অজ্ঞান অবস্থায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকে লাশটি ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে রাখা আছে। আত্মীয়-স্বজনদের হদিস না মেলায় এখনো মরদেহের পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। ঠিক কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তাও এখনো জানা সম্ভব হয়নি।
নাম-পরিচয়হীন ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরণে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি। নিহতের মুখমন্ডলে কালো রংয়ের দাঁড়ি আছে। কেউ এই ব্যক্তির পরিচয় বা স্বজনদের খোঁজ জানলে খিলগাঁও থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ।
এমবি





