বাগেরহাটে পুলিশের সঙ্গে কথিত‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার রাখালগাছি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা, দুটি ওয়ান শ্যুটার গান ও পাঁচটি গুলি উদ্ধার করে পুলিশ।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





