কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে জামাল হোসেন (২৯), আবদুল্লাহ (৩৫) ও মোহাম্মদ আলম (২৮) নামে তিন মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে পৃথক উপজেলার শাহপরীর দ্বীপ, কোয়ানছড়িপাড়া ও নোয়াখালীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, আটক মানবপচারকারী জামাল হোসেন একাধিক সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছিল।

তার অধীনে একটি বিকাশের দোকানও রয়েছে। বিকাশের মাধ্যমে মানবপাচারের কোটি কোটি টাকা লেনদেন করে আসছিল।

অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে বলে জানান ওসি আতাউর রহমান।

এআর