ফেনীর দাগনভূঞা উপজেলায় মাহমুদুল হক ওরফে আল মাহমুদ হাজারী (৪৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

দাগনভূঞা পৌর এলাকার ফাজিলের ঘাট রোড থেকে রোববার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আল মাহমুদ দাগনভূঞা পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও উপজেলা জামায়াতের নায়েবে আমির।

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল জানান, তার বিরুদ্ধে প্রতারণার মামলাসহ পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর