নীলফামারীর ডিমলা উপজেলায় আধাবেলা হরতাল পালন করছে জামায়াতে ইসলামী। বুধবার ভোর হতে হরতাল সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানোর প্রতিবাদে এ হরতালের ডাক দেয় সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে উপজেলা শহর ছাড়াও উপজেলার দূরবর্তী বাজার ও গুরুত্বপুর্ণ বাজার ও মোড়ে মোড়ে অবস্থান নিয়ে মিছিল-মিটিং ও পিকেটিং করতে থাকে হরতাল সমর্থকরা।
হরতালে দোকান পাটসহ সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশের অতিরিক্ত টহল বাড়ানা হয়েছে।
উপজেলা জামায়াত কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
উল্লেখ্য, গতকাল ৩ মে রাত সাড়ে ৯টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে ডিমলা থানা পুলিশ।
এআর





