যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৬ জন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (০৬ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আরিফ বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ১৩৬ জন ও ইয়েলো জোনে ৯৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরের ৪৬৬ জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। আজ শনাক্তের হার ৩৭ দশমিক ৩৩।
এমবি





