বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের পদ্ধতি নিয়ে ৩ মাসের মধ্যে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘সংবিধানের (ষোড়শ সংশোধন) আইন ২০১৪-এর আলোকেই নতুন এ আইন করা হবে।’

সচিবালয়ে নিজ দফতরে সোমবার দুপুরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার কারণে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে না বলে আমি বিশ্বাস করি।’

বিস্তারিত আসছে…

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ