চট্টগ্রামের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরমান হাজারী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি সে নগরীর চান্দগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
শনিবার ভোর ৪টা দিকে নগরীর চান্দগাঁও থানার সমশেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পারিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে নগরীরর পাঁচলাইশ থেকে চিহ্নিত সন্ত্রাসী আরমান হাজারীকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে চান্দগাঁও থানার সমশেরপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় আরমানের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে সহযোগীদের ছোড়া গুলিতে আহত হয় আরমান।
ঘটনাস্থল থেকে আরমানকে আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। এসময় তিনটি এলজি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এআই





