ভোররাত থেকে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে আবহাওয়া অনূকুলে না থাকায় আপাতত বন্ধ রয়েছে পাটুরিয়ায় লঞ্চ চলাচল।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর পাটুরিয়া ঘাটের সহকারী পরিচালক (নৌ ট্রাফিক) ফরিদুর রহমান।
তিনি বলেন ঝড়-বৃষ্টির কারণে পরিস্থিতি অনূকুলে না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ রুটে ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
স্বাভাবিকভাবে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের একটা চাপ রয়েছে পাটুরিয়া ঘাটে। হঠাৎ করে লঞ্চ বন্ধে কিছুটা ভোগান্তি মধ্যে পড়েছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো।
আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেড





