চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সদস্যসহ ১০ জনকে আটক করেছে।

বুধবার দিবাগতে রাতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে অভিযান চালায়।

এতে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মেহের আলীর ছেলে ডাকাত সদস্য আব্দুর রহিম (৫০), আন্দুলবাড়িয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে ফারুক হোসেন (২৮), লক্ষীপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মেশকাত (৩৫), বাঁকা গ্রামের ফজলুল হকের ছেলে মনির হোসেন (৩২), গয়েশপুর গ্রামের মৃত বুড়ো মন্ডলের ছেলে ওয়াজ আলী (৪৮), দামুড়হুদা উপজেলার পিরপুর কুল্লা গ্রামের মোফাজ্জেলের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), ইব্রাহিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে ওয়াসিম (৩৬), মদনা গ্রামের সিরাজুলের ছেলে আক্তার হোসেন (২৮), দক্ষিণ চাঁদপুর গ্রামের মিরাজ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আলমডাঙ্গা উপজেলার বাতেমাজু গ্রামের চান্দ আলীর ছেলে মাহাবুল (৩০) কে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানান।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ