বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এ্যাসোসিয়েশন দ্বি-বার্ষিকী নির্বাচন শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে।
রাজধানীর মতিঝিলে এজিবি কলোনীর কমিউনিটি সেন্টারে দুইটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্যানেল দুইটি হলো-মাহবুব উদ্দীন আহমেদ (বীর বিক্রম) ঐক্য পরিষদ এবং সম্মিলিত কার্গো জাহাজ মালিক পরিষদ।
এই এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দীন আহমেদ বলেন, আমি কাজ করেছি। আমি আশাবাদী-ভোটাররা আমাকে ভোট দেবে।
ঢাকা, এসআর, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





